325783

ভেজাল ওষুধ ও দাম বেশি রাখায় ২৯ ফার্মেসিকে ১১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক।। চট্টগ্রামে ওষুধের মূল্য নিয়ে রীতিমত ডা’কাতি করা ফার্মেসিগুলোর বিরু’দ্ধে সাঁড়াশি অভি’যানে নেমেছে জেলা প্রশাসন। রবিবার বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার খ্যাত হাজারি গলিতে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে অভি’যান পরিচালনা করেন।

একদিনের অভি’যানেই ওষুধের অতিরিক্ত মূল্য, সং’কট সৃষ্টি, ফার্মাসিস্টের সার্টিফিকেট না থাকা, নিবন্ধনহী’ন ওষুধ রাখা, বিদেশী অবৈ’ধ ওষুধ রাখা, ওষুধের মূল্য ক’র্তন করা, নকল পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখার অভি’যোগে ২৯ ফার্মেসির মালিককে ১০ লাখ ৯৩ টাকা জরিমানা, ৩০টি মামলা দায়ের ও ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জ’ব্দ করা হয়।

অভি’যানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক, শিরিন আক্তার, এস এম আলমগীর হোসেন ও গালিব চৌধুরী। অভি’যানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসানসহ র‍্যাব ও পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, ‘করোনা প্র’কো’পের পর থেকেই ওষুধের চাহিদাকে পুঁজি করে ফার্মেসিগুলো কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি করার অ’ভি’যোগ করে আসছেন ক্রেতারা। তাই চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এক সঙ্গে সাঁড়াশি অভি’যান পরিচালনা করেন। অভি’যানে অতিরিক্ত ওষুধের অতিরিক্ত মূল্য নেয়া, কৃত্রি’ম সং’কট তৈরি, সনদ ছাড়াই ফার্মাসিস্ট থাকা, নিবন্ধনহীন ওষুধ রাখা, বিদেশী অবৈধ ওষুধ রাখা, ন’কল পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখার দায়ে ২৯ ফার্মেসির মালিককে ১০ লাখ ৯৩ টাকা জ’রিমানা এবং ৩০টি মামলা দা’য়ের করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় জনস্বা’র্থে এ অভি’যান অব্যাহ’ত থাকবে।’

জানা যায়, হাজারী গলির অভি’যানে এনাম মেডিকেলকে ৫০ হাজার টাকা, মেমোরি ড্রা’গ হাউসকে ৫০ হাজার, নিউ চট্টলা মেডিকেলকে ৫০ হাজার টাকা, সবুজ ফার্মেসীকে ৪০ হাজার টাকা, সন্ধ্যা ড্রা’গ হাউসকে ৪০ হাজার টাকা, গোপাল মেডিকেলকে ৩০ হাজার টাকা, যমুনা মেডিকেলকে ৩০ হাজার টাকা, আনিকা ড্রা’গ হাউসকে ৩০ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে ১৮ হাজার টাকা এবং চট্টশালা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জ’রিমা’না করা হয়।

এর আগে গত ৫ ও ৬ জুন কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাব হাজারী গলি ও পতেঙ্গা-ইপিজেড অভি’যান চালিয়ে ৪ জন ফার্মেসি মালিকসহ ৫ জনকে গ্রেফতার করেন।

ad

পাঠকের মতামত