ঘরে তালা লাগিয়ে উধাও করোনা আ’ক্রান্ত স্বামী-স্ত্রী
নিউজ ডেস্ক।। জয়পুরহাটের পাঁচবিবির নওদা গ্রামের স্বামী- স্ত্রী করোনা শনাক্তের পর আ’ত্মগো’পন করেছেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য কর্মীরা রবিবার (৭ জুন) সকালে গিয়ে ওই বাড়ি তা’লাব’দ্ধ দেখতে পান।
৮ দিন আগে তাদের নমুনা পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শনিবার (৬ জুন) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসায় পাঁচবিবি উপজেলার স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি লকডাউন করতে গিয়ে খুঁজে পাননি।
এদিকে জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনসহ মোট ২১২ জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন।






