325718

২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে ৭ জনের বয়স ৩১ থেকে ৪০

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৭৬৯ জনে দাঁড়াল।

একদিনে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছে আরও ৪২ জন। মোট মৃ’তে’র সংখ্যা ৮৮৮ জন। রোববার (৭ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সং’ক্রান্ত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় মৃ’তদের মধ্যে ৩৫ জন পুরুষ। বাকি সাতজন নারী। মহাপরিচালকের দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা বলেন, মৃ’তদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৯০৬ জন সুস্থ হলেন। সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ।

ad

পাঠকের মতামত