মায়ের প’রকী’য়া প্রেমিককে হ’ত্যা, ছেলে-জামাইসহ গ্রে’প্তার ৩
নিউজ ডেস্ক।। প’রকী’য়া প্রেম ও দৈহিক সম্পর্ক দেখে ফেলায় বিপুল হোসেনকে (৩৫) হ’ত্যা করা হয়। নি’হত বিপুল চৌগাছা উপজেলার হিজলি গ্রামের জামাল হোসেনের ছেলে। এঘটনায় পুলিশ তিনজনকে গ্রে’ফতা’র করেছে। উ’দ্ধার করা হয়েছে হ’ত্যাকা’ণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন ও হাতুড়ি ।
শনিবার যশোরের মণিরামপুর ও চৌগাছা উপজেলায় অ’ভিযান চালিয়ে তিনজনকে গ্রে’ফতার ও আলামত উ’দ্ধার করা হয়।
গ্রে’ফতারকৃতরা হলেন-চৌগাছা উপজেলার হিজলী গ্রামের আবু শামার স্ত্রী ফুলবানু বেগম (৩৮) ছেলে সবুজ হোসেন (১৯), ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তুহিন (২৫)। আ’টককৃতদের আ’দালতে হাজির করলে তারা হ’ত্যা’র দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবান বন্দি দেয়।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, শনিবার দুপুরে ডিবি তত্ত্ববধানে চৌগাছা থানা পুলিশের সহায়তায় মনিরামপুর উপজেলার গোপালপুর এলাকায় অ’ভিযান বিপুল হোসেন হত্যার মুল পরিকল্পনাকারী সবুজ হোসেন ও তার মা ফুলবানু বেগমকে গ্রে’ফতা’র করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক সবুজের সহযোগী মোহাম্মদ তুহিনকে হিজলী বাজার থেকে ওইদিন বিকেলেই গ্রে’ফ’তার করা হয়।
তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চৌগাছা পুড়াপাড়া জনৈক ইদ্রিস আলীর পাটক্ষেতের ভিতর থেকে দুটি সিমসহ ভিকটিমের একটি মোবাইল ফোন উ’দ্ধার করা হয়। পরে ঝটনার স্থল ও পলাতক আ’সা’মি চৌগাছা থানার দক্ষিণ কয়ারপাড়ার গ্রামের রফিকুলের বসতবাড়ীতে অভিযান চালানো হয়।। সেখান থেকে হ’ত্যা’য় ব্যবহৃত একটি হাতুড়ি উ’দ্ধার করা হয়। একই সঙ্গে চৌগাছা বাজারের যে দোকান থেকে চটের বস্তা কিনেছিল, সেটির নমুনা চট জব্দ করা হয়।
মা’মলা’র ত’দন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এস আই শামিম হোসেন জানান, আ’টককৃ’তদের রোববার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহম্মদ মাহাদী হাসানের আ’দল’তে হাজির করলে তারা ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে হ’ত্যা’র বর্ননা দেয়।
হ’ত্যাকা’ন্ডের বর্ণনায় আ’সামি’রা আ’দালত’কে জানায়, আ’সা’মি ফুলবানুর স্বামী আবু শামা ১০/১২ বছর মালেশিয়ায় থাকে। নি’হ’ত বিপুলের সঙ্গে ফুলবানুর তিন বছর ধরে প’রকী’য়া প্রেম ও দৈহিক সম্পর্ক ছিল। তাদের অ’নৈতি’ক সম্পর্ক ছেলে সবুজ দেখে ফেলে। বিপুলকে স’ত’র্ক করলেও সে শোনেনি। ফলে সবুজ তার ভগ্নিপতি রফিকুলের সাথে পরিকল্পনা করে বিপুলকে হ’ত্যা করে।
ঘটনার দিন (৪ জুন) সবুজের ভগ্নিপতি দক্ষিণ কয়ারপাড়া গ্রামের লালনের ছেলে রফিকুল গরু কেনার কথা বলে বিপুলকে ডেকে নিয়ে তার বসত ঘরে নিয়ে শ্বাসরোধ ও মাথায় হাতুড়ি দিয়ে আ’ঘা’ত করে। এসময় গো’পনা’ঙ্গে চেপে ধরে হ’ত্যা করে বস্তার মধ্যে ঢুকায়। পরে গভীর রাতে বেড়গোবিন্দপুর বাওড় এলাকার ঝোপের মধ্যে ফেলে দেয়।
গত ৫ জুন নি’হ’ত বিপুল হোসেনের (৩৫) লা’শ উ’দ্ধা’র করে চৌগাছা থানা পুলিশ। এই ঘটনায় ওই দিন নি’হতে’র ছেলে রকি আহমেদ চৌগাছা থানায় মা’ম’লা দা’য়ের করে।






