কুয়েতে লক্ষ্মীপুর-২ এর সংসদ সদস্য আ’টক
নিউজ ডেস্ক।। আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অ’ভিযুক্ত লক্ষ্মীপুর সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রে’ফতার হয়েছেন।
গত রাতে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তাকে আ’টক করে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশি রাষ্ট্রদূত জানান, সকালে তিনি তার আটকের বিষয়টি জেনেছেন। তাকে মানব পাচারের অ’ভিযোগে আ’টক করা হয় বলেও তিনি জেনেছেন।






