325649

রেড, ইয়েলো ও গ্রীনের ব্যাখ্যা দিলেন ডা. সেব্রিনা ফ্লোরা

নিউজ ডেস্ক।। স্বাস্থ্যমন্ত্রী ঘোষনা দেন দেশকে তিন ভাগে ভাগ করা হবে। রেড জোন, ইয়েলো জোন ও গ্রীন জোনে ভাগ করা হবে। এই তিনটি জোন মানে কি? জানিয়েছেন রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

রেড জোন কি? : যে অঞ্চল/এলাকায় কোভিড-১৯ সংক্রমণ বেশি। রোগির সংখ্যা যেখানে বেশি সেটাকেই রেড জোন বা রেড এলাকা-অঞ্চল হিসেবে ঘোষনা করা হবে।

ইয়েলো জোন কি? : ডা. মীরজাদি বলেন, যেসব এলাকা-অঞ্চলে কোভিড-১৯ প্রাদুর্ভাব আছে। রোগিও আছে। কিন্তু অনেক বেশি না। রেড জোনের আশ-পাশের এলাকাগুলো, যেখানে রোগি কম। সেসব এলাকা-অঞ্চলকে ইয়েলো জোনে ভাগ করা হবে।

গ্রীন জোন কি? : ডা. সেব্রীনা বলেন, যেসব এলাকায় কোভিড-১৯ রোগি কম। সংক্রমনের হার কম সেসব এলাকাকে বলা হয় গ্রীন জোন।

ডা. ফ্লোরা বলেন, জোনে ভাগ করার মূল উদ্দেশ্য হচ্ছে সংক্রমিত রেড জোন এলাকাকে গ্রীন জোনে পরিণত করা। এরসঙ্গে কোনো ভাবেই যেনো রেড ও ইয়েলো জোন থেকে রোগের সংক্রমণ গ্রীন জোনে ঢুকতে না পারে।

ad

পাঠকের মতামত