৫০ সদস্যকে সংসদে যেতে মানা
নিউজ ডেস্ক।। মহামারি করোনা ভাইরাস সং’ক্রম’ণের আ’শঙ্কা থেকে অর্ধশতাধিক বয়স্ক সংসদ সদস্যকে অধিবেশনে যোগ না দিতে বলা হয়েছে। এছাড়াও বাজেট অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নি’রাপ’ত্তায় আ’রোপ করা হচ্ছে বেশ কিছু ক’ড়াকড়ি।
মূল অডিটরিয়ামে প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যদের আসন বিন্যাসে আনা হচ্ছে পরিবর্তন। এছাড়া প্রতিদিনের পরিবর্তে একদিন পরপর অধিবেশন চালানোর পরিকল্পনা সংসদ সচিবালয়ের।
৩১ মে থেকে দেশে অফিস চালু হলেও সরকারের পক্ষ থেকে রয়েছে স্বাস্থ্যবিধির ব্যাপক ক’ড়াক’ড়ি। এর মাঝেই বসছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
সংরক্ষিত ৫০ জনসহ সংসদের সদস্য সংখ্যা ৩৫০। এর মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত হলেই পূরণ হয় কোরাম। সং’বিধানে’র অক্ষুন্নতা রাখতে এর আগে গত ১৮ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে মাত্র এক দিনের জন্য বসেছিলো অধিবেশন।
এবারও প্রধানমন্ত্রীর আশপাশের কয়েকটি চেয়ার রাখা হবে খালি। সংশ্লিষ্টদের মধ্যে করোনা ভাইরাস টেস্টে উর্ত্তীন কর্মকর্তারাই সুযোগ পাবেন তার সাথে কাজ করার। বাংলাদেশ টুডে।






