শ্যালিকার বি’ষপানের খবরে দুলাভাইয়ের আ’ত্মহ’ত্যার চেষ্টা
নিউজ ডেস্ক।। রাজশাহীর পুঠিয়া উপজেলায় শ্যালিকার বি’ষপা’নের খবরে এক দুলাভাই আ’ত্মহ’ত্যার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শ্যালিকার আ’ত্মহ’ননের চেষ্টার খবর পেয়ে আজ শুক্রবার সকালে রবিন (২৬) নামের ওই যুবকও আ’ত্মহ’ত্যার চেষ্টা করেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের রবিনের সঙ্গে পাশের চারঘাট উপজেলার ওমরগাড়ী গ্রামের সাইফুল ইসলামের বড় মেয়ের বিয়ে হয়।
বিয়ের পর থেকে রবিনের শ্যালিকা তার দুলাভাইয়ের বাড়িতে প্রায়ই বেড়াতে যেত। সেই সুবাদে দুলাভাই ও শ্যালিকার মধ্যে প’রকী’য়ার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত।
ওই ঘটনার একপর্যায়ে গতকাল সকাল ৭টার দিকে রবিনের শ্যালিকা (১৬) নিজ ঘরে বি’ষপান করে আ’ত্নহ’ত্যার চেষ্টা চালায়। পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি জানার পর আজ সকাল ১০টার দিকে রবিনও বি’ষপানে আ’ত্ন’ত্যার চেষ্টা চালান। পরে তাকেও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির হোসেন ওই দুজনের বিষপানে আ’ত্মহ’ত্যা চেষ্টার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির পর প্রথম পর্যায়ের চিকিৎসা শেষে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে তাদের অবস্থা স্থিতিশীল হলে দুজনকেই ছাড়পত্র দেওয়া হয়।’




