325489

জুমার নামাজ পড়া অবস্থায়ই মৃ’ত্যুরকোলে ঢলে পড়লেন আবির

নিউজ ডেস্ক : আজ শুক্রবার (৫ জুন) গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদেই মৃ’ত্যুরকোলে ঢলে পড়লেন মোঃ আবির নামে এক ব্যক্তি।

তিনি গাজীপুর শহরের জয়দেবপুর বাজার মসজিদ রোডে রেমন্ড টেইলার্সের একজন কর্মচারী। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের কারুয়া গ্রামের মৃ’ত বাচ্চু মিয়ার ছেলে।

এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক জানান, জুমা’র নামাজ শুরু হওয়ার আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করার পর সালাম ফিরে পাশের এক মুসল্লিকে বলতে থাকেন আমার খুব খারাপ লাগছে। এ কথা বলেই তিনি ঢলে পড়েন এবং মসজিদের ভেতরেই মৃ’ত্যুবরণ করেন।

পরে তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

ad

পাঠকের মতামত