বিশ্বে করোনায় আ’ক্রান্তে শীর্ষ ২০ এ বাংলাদেশ
নিউজ ডেস্ক।। বাংলাদেশে প্রতিদিনই দুই হাজারের বেশি মানুষের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাসের সং’ক্রমণ। দেশে এই ভাইরাসে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার। তাতে উন্নতি হয়েছে বৈশ্বিক তালিকায়ও।
করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে শুরু থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ ২০ এ।
বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আ’ক্রা’ন্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। শুক্রবার (৫ জুন) আরও ২ হাজার ২২৮ নতুন আ’ক্রা’ন্ত যোগ হওয়ায় দেশে এখন কভিড-১৯ রোগী দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। তাতে জনস হপকিন্সের তালিকায় কুড়িতম স্থানে উঠে আসে বাংলাদেশ।
বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আ’ক্রা’ন্তের বেলজিয়াম। ৬৩ হাজার ৭৪১ জন আ’ক্রা’ন্ত নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে মধ্য প্রাচ্যের দেশ কাতার। আর ৬৪ হাজার ১৭১ জন আ’ক্রা’ন্ত নিয়ে আঠারোতম স্থানে আছে করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে গড়ে প্রা’ণঘা’তী করোনাভাইরাস। বাংলাদেশে এই ভাইরাসে আ’ক্রা’ন্ত রোগীর খোঁজ মিলে ৮ মার্চ। এর দেশ দিন পর ঘটে করোনায় আ’ক্রা’ন্ত প্রথম মৃ’ত্যু।






