325439

দেশে একাই চড়া যাবে এক বিমানে

নিউজ ডেস্ক।। পারিবারিকভাবে ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটেও চার্টার্ড ফ্লাইট চালু করছে বাংলাদেশ বিমান। দূরত্ব ভেদে ৫ ঘণ্টার ট্রিপে বিমান ভাড়া হবে সর্বনিম্ন ৩ থেকে ৫ লাখ টাকা।

৬ জুন থেকে আগ্রহী যাত্রীরা চার্টার্ড ফ্লাইট ভাড়া করে ঢাকা থেকে অভ্যন্তরীণ সাতটি গন্তব্যে যেতে পারবেন।

ঢাকা থেকে সিলেট, বরিশাল, যশোর রুটে সর্বনিম্ন ভাড়া তিন লাখ টাকা। চট্টগ্রাম, সৈয়দপুর রুটে ভাড়া সাড়ে তিন লাখ টাকা। সময় বেশি লাগায় কক্সবাজার রুটে সবোর্চ্চ ভাড়া ৫ লাখ টাকা।

চার্টার্ড ফ্লাইট অবতরণের পর ৫ ঘণ্টা বিমানবন্দরে অবস্থান করবে। তারপর আবার ফিরবে ঢাকায়।

করোনাকালীন পরিস্থিতিতে যাত্রীরা পরিবারের সদস্যদের বাইরে অপরিচিত মানুষের সঙ্গে ভ্রমণে অনীহা প্রকাশ করায় আন্তর্জাতিক রুটের মতো ডমেস্টিকেও চার্টার্ড ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

এক্ষেত্রে লাভ নয়, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

ad

পাঠকের মতামত