325334

সানজিদার নি’থর দেহ মাটিতে, কান দিয়ে ঝরছিল র’ক্ত!

নিউজ ডেস্ক।। কক্সবাজারের চকরিয়ায় সানজিদা বেগম (১৯) নামের এক গৃহবধূকে গ’লা টিপে হ’ত্যার অ’ভিযোগ উঠেছে স্বামীর বি’রুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. ছাদেককে আ’টক করেছে পুলিশ। গৃহবধূ সানজিদার লা’শ উ’দ্ধার করে ম’য়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। নি’হত সানজিদা ওই এলাকার মৃ’ত আবু নাহিদ বাবুলের মেয়ে।

সানজিদার বড় বোনের জামাই মো. করিম বলেন, ‘গত ৩ বছর আগে বরইতলীর দরগাহ এলাকার মো. ছাদেকের সাথে আমার শ্যালিকা সানজিদার বিয়ে হয়। এরপর তাদের সংসারে এক সন্তান জন্ম নেয়। এর মধ্যে সানজিদার স্বামী মো. ছাদেক প’রকী’য়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় সানজিদার ওপর নি’র্যাতন।’

করিম আরও বলেন, ‘শ্যালিকা সানজিদাকে নি’র্যাত’নের খবর পেয়ে রোজার আগে তাকে বাপের বাড়িতে নিয়ে আসি। গত কয়েকদিন আগে স্থানীয় মেম্বারের অনুরোধে তাকে আবার শ্বশুরবাড়িতে পাঠাই। কিন্তু সানজিদা শ্বশুরবাড়ি যাওয়ার পর আবার শুরু হয় নি’র্যা’তন। নি’র্যাত’নের একপর্যায়ে বৃহস্পতিবার রাতে সানজিদার মৃ’ত্যু হয়। শ্বশুরবাড়ি থেকে আমাদেরকে খবর দেওয়া হয়, সানজিদা বিদ্যুতের শর্ট সার্কিটে মা’রা গেছে।’

নি’হ’তের দুলাভাই করিম বলেন, ‘আমরা গিয়ে দেখতে পাই, সানজিদার নি’থর দেহ মাটিতে পড়ে রয়েছে। তার গলায় কালো দাগ এবং কান দিয়ে র’ক্ত ঝরছে। পরে আমরা ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ গিয়ে ঘা’ত’ক স্বামী ছাদেককে আ’ট’ক করে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘সানজিদাকে হত্যা করা হয়েছে নাকি শর্ট সার্কিটে মৃ’ত্যু হয়েছে, তা নিশ্চিত না। দুইপক্ষ দুই ধরনের কথা বলছে। তাই আমরা লা’শ ময়’নাতদ’ন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল ম’র্গে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, হ’ত্যা নাকি শর্ট সার্কিটে মৃ’ত্যু। তবে সানজিদার স্বামী ছাদককে আ’ট’ক করেছি।’

ad

পাঠকের মতামত