325317

ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

ডেস্ক রিপোর্ট :বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার কেরানি ও মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে লা’ঞ্ছি’ত করার ঘটনা ঘটেছে।

বুধবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি এই ঘটনা ঘটান। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নি’ন্দার সৃষ্টি হয়।

জানা গেছে, উপবৃত্তির টাকা আ’ত্মসা’তের অ’ভিযো’গে শহিদুল ইসলামকে ওরফে আলাউদ্দিন হুজুরের বি’চারে’র নামে তার দু’হাত বেঁ’ধে জুতার মালা পরিয়ে ছবি তুলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েকজন মেম্বার। এরপর তাকে আ’ট’কে রাখেন তারা।

ভিডিওতে দেখা গেছে, আলাউদ্দিনের গলায় জুতার মালা পরান চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি। এসময় চেয়ারম্যানকে পাশে দাঁড়িয়ে ধূমপান করতে দেখা যায়।

পরে তার নির্দেশে ইমামের মাথার টুপিও খুলে নেয়া হয়। চেয়ারম্যান মোস্তফা রাঢ়িকে অ’শ্লী’ল কথা বলতেও শোনা গেছে ভিডিওতে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি জানান, মেম্বার শফি দেওয়ান, ফিরোজ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য বজলু আকন, আবুল বয়াতি ও কামরুজ্জামানের উপস্থিতিতে এই বি’চা’র করা হয়েছে।

তিনি বলেন, আলাউদ্দিন হুজুর উপবৃত্তির ৪ হাজার ৮০০ টাকা আ’ত্মসা’ত করেন। এছাড়া ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা আ’ত্মসা’তের অ’ভিযো’গও রয়েছে তার বি’রু’দ্ধে। তাকে প্রাথমিকভাবে উপবৃত্তির টাকা ফেরত দিতে বলা হয়। না দিলে তাকে জুতার মালা পরানো হবে বি’চারে’র রায় হলে তিনি জুতার মালা পরতে রাজি হন।

আ’ইনের আশ্রয় না নিয়ে তারা কেন এই ঘটনা ঘটালেন এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, যা করে ফেলেছি তা বলে আর লাভ কী?

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান বলেন, তারা অ’ভিযো’গ পাননি, তবে ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন জ’ড়িত’দের গ্রে’ফতারের জন্য। উৎস: বিডি প্রতিদিন , যুগান্তর

ad

পাঠকের মতামত