করোনা নেগেটিভ আসার রাতেই শ্বাসকষ্টে মৃ’ত্যু আ’লীগ নেতার
নিউজ ডেস্ক।। করোনাজয়ের পরও শ্বাসকষ্টে মৃ’ত্যু হয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ১০নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন সওদাগরের। মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়িতে তার মৃ’ত্যু হয়।
নি’হতের পরিবার জানায়, তিনি কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন। এর মধ্যে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
এরপর ১৪ দিন হোম আইসোলেশনে থাকার পর গত ২ মে পুনরায় তার নমুনা পরীক্ষা করা হলে করোনা নেগেটিভ আসে। কিন্তু ওই রাতেই হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মৃ’ত্যু হয় তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, কাউন্সিলর আওলাদ হোসেনের মৃ’ত্যুর পর আবার তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। পরীক্ষায় জানা যাবে তিনি করোনায় আ’ক্রা’ন্ত ছিলেন কিনা। উৎস: সময়টিভি।






