325196

যুক্তরাষ্ট্রে চলমান বি’ক্ষোভে বাংলাদেশি তরুণী ফামি মুমতাহিনা

প্রবাস ডেস্ক।। যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছে। আর এতে বিভিন্ন স্থানে অংশ নিচ্ছেন বাংলাদেশিরাও।

মঙ্গলবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে হাজার হাজার প্রতিবাদকারীর সঙ্গে যোগ দেন বাংলাদেশি তরুণী ফামি মুমতাহিনা। তিনি রাজপথে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ-বি’ক্ষোভে অংশ নেন।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃ’ত্যুর প্রতিবাদে সপ্তাহব্যাপী বি’ক্ষোভ চলছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বি’ক্ষোভকারীদের ব্যাপক সং’ঘর্ষ হয়েছে। বি’ক্ষোভ রূপ নিয়েছে স’হিংস দা’ঙ্গায়।

যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্যের অন্তত ৮০টি শহরে বি’ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানে কা’রফিউ জা’রি করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের চারপাশে অবস্থান নিয়েছে বি’ক্ষোভকা’রীরা।

কার্যত অ’বরুদ্ধ হয়ে পড়েছে হোয়াইট হাউজ। মঙ্গলবার সেখানে প্ল্যাকার্ড নিয়ে বি’ক্ষোভে যোগ দেন বাংলাদেশি তরুণী ফামি মুমতাহিনা।

পেশায় তিনি একজন ডিস্ক জকি (ডিজে)। ফামির হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘অ্যাম আই নেক্সট’ অর্থাৎ এরপর কি আমি? তবে ফামির প্রতিবাদ ছিল শা’ন্তিপূর্ণ। তিনি আ’ইন শৃ’ঙ্খলা ভ’ঙ্গ করেননি। কা’রফিউয়ের প্রতিবাদস্থল ত্যা’গ করেন তিনি।

ফামি মুমতাহিনা বলেন, ‘বি’প্লব ছাড়া কখনই স্বাধীনতা আসেনি। ধর্ম, দেশ আর জাতিরও পরিবর্তন হয়নি। জর্জ ফ্লয়েডের ন্যায়বিচারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লব হচ্ছে। আমি একজন মানুষ হিসাবে যারা প্রতিবাদ করছে তাদের সবার সঙ্গে সং’হতি প্রকাশের জন্য রাস্তায় দাঁড়িয়েছি’।

ফামি আরও বলেন, ‘দেশে দেশে মানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছেন। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানসহ অনেকে।

তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখা এবং তার উন্নতি সাধন করা আমাদের দায়িত্ব’।

ফামি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে এখনো বর্ণ এবং ধর্ম বৈষম্যতা নিয়ে হরতাল, মা’রামা’রি আর খু’নো’খুনি হয়।

বাংলাদেশেও এসব হচ্ছে। আমাদের দেশে এখনো ধর্মীয় কট্টরপন্থীরা সময়ে সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে। মুসলমান ভাইয়েরা মন্দির, গির্জা জ্বালিয়ে দেয়, হিন্দু ভাইয়েরা মসজিদে আগু’ন দেয়। ভ’ণ্ড মোল্লারা এখনো একাধিক বিয়ে করে।

স্ত্রীকে নি’র্যা’তন করে। এখনও আমাদের দেশে ১২ বছরের শিশুর বিয়ে হয়। তেমনি যুক্তরাষ্ট্রের মতো দেশের সংখ্যালঘুরা নি’র্যাতি’ত, নিগৃহীত হচ্ছে। আমি সব অন্যায়ের বিরু’দ্ধে’ই আজ দাঁড়িয়েছি’।

ad

পাঠকের মতামত