325210

জামিন পেয়েছেন ক্যাসিনোকান্ডের লোকমান ও শফিকুল, অপেক্ষায় সম্রাট

নিউজ ডেস্ক।। গ্রে’প্তারের ৬ মাসের মাথায় জামিনে ছাড়া পেয়েছেন লোকমান হোসেন ভূইঁয়া ও কলাবাগান ক্রিয়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ। মুক্তির অপেক্ষায় আছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

ক্যাসিনোবিরোধী ও শুদ্ধি অ’ভিযানে আওয়ামী যুবলীগের নেতা, ওয়ার্ড কাউন্সিলরসহ গ্রে’প্তার হওয়া ১২ জনের মধ্যে দুজন কা’রাগার থেকে জামিনে বেরিয়ে গেছেন। বাকি ১০ জন এখন ঢাকা কেন্দ্রীয় কা’রাগারসহ বিভিন্ন কা’রাগারে আছেন।

এদিকে ভ্রাম্যমাণ আ’দালতের দেওয়া ছয় মাসের সাজা শেষ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রমনা থানায় তার বি’রুদ্ধে থাকা মা’মলায় তিনি কারাগারে আছেন।

কা’রাগার সূত্র জানায়, গত ১৯ মার্চ লোকমান হোসেন ভূঁইয়া কাশিমপুর-১ থেকে ও ১ জানুয়ারি শফিকুল আলম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এক প্রকার গোপনেই তারা কা’রাগার থেকে বের হন। এমনকি কোন মিডিয়া ও তাদের মুক্তির বিষয়টি জানে নি। গতবছর ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রে’প্তার করে র‌্যাব। এর আগে ২২ সেপ্টেম্বর রাতে শফিকুল আলমকে কলাবাগান ক্রীড়া চক্র থেকে গ্রে’প্তার করা হয়।

ওই বছরের ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলা ক্যাসিনোবিরোধী অ’ভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটসহ ১২ জনকে গ্রে’প্তার করে র‌্যাব। গ্রে’প্তারের পর সম্রাটকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একটি মা’মলায় সম্রাটের সাজার মেয়াদ শেষ হয়েছে। বিভিন্ন কা’রাগারে আছেন ১০ জন। তদন্ত এখনো শেষ হয়নি। আমাদের সময়.কম।

ad

পাঠকের মতামত