করোনায় মৃ’ত ব্যক্তিদের দাফন নিয়ে নতুন যে সিদ্ধান্ত জানা গেল
নিউজ ডেস্ক।। দেশে দিনে দিনে বেড়েই চলছে করোনয় করোনাভাইরাসের কারণে মা’রা যাওয়া ব্যক্তিদের মৃ’তদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ কথা বলেন।
তিনি বলেন, “নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী স’তর্ক’তা অবলম্বন করে দাফন ও সৎকার করা যায়। নিয়ম অনুযায়ী মৃ’তদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ, বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তর করে নির্ধারিত কবরস্থান বা পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে। শুধু কোভিড হিসেবে আলাদা কোন কবরস্থানে নির্ধারণ করার কোন প্রয়োজন নেই। পারিবারিক কবরস্থানে এ মৃ’তদেহ দাফন বা সৎকার করা যাবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাত দিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, “মৃ’তদেহ থেকে কোভিড-১৯ ছড়ায় এমন কোন প্রমান পাওয়া যায়নি। মৃ’তদেহ সৎকার করতে তিন চার ঘণ্টা সময় লেগে যায়, তিন ঘণ্টা পর মৃতদেহের শরীরে এ ভাইরাসের কার্যকারিতা থাকেনা। সেজন্য মৃ’তদেহ থেকে এ ভাইরাস ছড়ায় না।”
তবে স’তর্ক’তার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে মৃ’তদেহ সৎকার করতে হবে বলে জানান তিনি।






