325236

এস আলম পরিবারে এল স্বস্তি, করোনা মুক্ত হলেন সাত সদস্য

নিউজ ডেস্ক।।  এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের সাতজন সদস্য সম্পূর্ণভাবে করোনা মুক্ত হয়েছেন।

আজ বুধবার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ২৩ মে করোনা আ’ক্রা’ন্ত হয়ে মা’রা যান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসের ২৪ তারিখে করোনা আ’ক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফুল আলমের পরিবারের সাতজন সদস্য। পরে আজ করোনার পরীক্ষা করা হলে তাদের সবারই করোনা নেগেটিভ আসে। বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হতে পারে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

করোনা আ’ক্রা’ন্ত সাত সদস্যদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ৮৫ বছর বয়সী চেমন আরা বেগম, ২৬ বছর বয়সী ছেলে আহসানুল আলম মারুফ, এস আলম গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ৫৩ বছর বয়সী আবদুস সামাদ লাবু, এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি। এছাড়া করোনায় আ’ক্রান্ত হন ওই পরিবারের ৩৬ বছর বয়সী এক নারীও। তিনি ওসমান গণির স্ত্রী।

ad

পাঠকের মতামত