মাঝ নদীতে স্পিডবোটে বি’স্ফোরণ, ৪ যাত্রী দ’গ্ধ
নিউজ ডেস্ক।। স্পিডবোটের ইঞ্জিন বি’স্ফোরণ হয়ে ৪ যাত্রী দ’গ্ধ হয়েছেন। বুধবার (৩ জুন) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ-গহীনখালী রুটের বুড়াগৌরাঙ্গ নদীর চ্যানেলে এ দু’র্ঘটনা ঘটে।
আ’হত যাত্রীদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আ’হতরা হলেন- গলচিপা উপজেলার রফিকুল ইসলাম (৫০), রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের খোকন প্যাদা (৪০), মো. মতিন হাওলাদার (৩০) ও আব্দুল্লাহ আল মহিদ (৯)।
স্থানীয় সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর মণ্ডল ঘাট থেকে ১৪-১৫ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট গহীনখালী ঘাটের উদ্দেশে রওনা হয়। গহীনখালী ঘাটে আসার পথে মাঝ নদীতে হঠাৎ স্পিডবোটের ইঞ্জিন বি’স্ফোরণ হয়ে আ’গুন লেগে যায়। এ সময় আ’গুনে পুড়ে ৪ যাত্রী আ’হত হয়। পরে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে এগিয়ে এসে স্পিডবোটে থাকা যাত্রীদের উ’দ্ধার করে।
দু’র্ঘটনাকবলিত স্পিডবোটে থাকা যাত্রী ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া জানান, চর মণ্ডল ঘাট থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি গহীনখালী ঘাটের উদ্দেশে যাত্রা করে। মাঝ নদীতে গিয়ে হঠাৎ করে স্পিডবোটের ইঞ্জিন বি’স্ফোরণ হয়ে আ’গুন লেগে যায়। আ’গুন নেভাতে গিয়ে ৪ জন দ’গ্ধ হন। পরে জেলেরা এসে মাঝ নদী থেকে স্পিডবোটের যাত্রীদের উ’দ্ধার করে।






