বৃদ্ধকে বি’বস্ত্র করে নি’র্যাত’নের ঘটনায় মা’মলা, গ্রে’ফতার ৩
নিউজ ডেস্ক।। কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে বি’বস্ত্র করে অ’মানবিক নি’র্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানোর ঘটনায় মা’ম’লা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রে’ফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) নি’র্যাতি’ত বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোছাইন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এ মা’মলা’টি করেন।
মা’মলা’র বাদী আশরাফ জানিয়েছেন, মা’মলা’র পর পুলিশের ঊ’র্ধ্বত’ন কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থলে গেছেন এবং দফায় দ’ফায় অ’ভিযান চালাচ্ছেন। এ পর্যন্ত এজাহার নামীয় কোনো আ’সামি গ্রে’ফতা’র না হলেও ভিডিওতে উপস্থিত থাকাদের ৩ জনকে গ্রে’ফ’তার করেছে পুলিশ। বাদীর দাবি ঘটনায় জ’ড়িতরা সং’ঘবদ্ধ অ’পরাধী চ’ক্র।
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মা’ম’লা রুজু করার পর থেকে পুলিশ দফায় দফায় অ’ভি’যান চালাচ্ছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রে’ফতা’র করা হয়েছে। ঘটনায় জড়িত সকলকে ধরতে পুলিশ অ’ভিযা’ন অব্যাহত রেখেছে।
গত ২৪ মে ঈদের আগের দিন বিকেলে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় এ ঘটনাটি ঘটে। আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে নুরুল আলম নামের এক বৃদ্ধকে পূ’র্বশক্র’তার জের ধরে এ ঘটনা ঘটানো হয়। এ সময় ওই বৃদ্ধকে লুঙ্গি খুলে দিয়ে শার্ট ছিঁড়ে দেয়া হয়। একই সময় ওই বৃদ্ধকে কি’ল-ঘু’ষি মেরে নি’র্যাতন চালানো হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উৎস: সময়টিভি।






