325117

রাজধানী ঢাকায় ১৭ হাজারেরও বেশি করোনা রোগী

নিউজ ডেস্ক।। বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। এ শহরে রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ১৩৩ জন। রাজধানী বাদে ঢাকা জেলার উপজেলাগুলোতে রয়েছে ১ হাজার ৮৯ জন করোনা রোগী।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ১ জুনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশের ৬৪টি জেলাতেই করোনাভাইরাস আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়েছে। তবে ঢাকার পরে এখন চট্টগ্রামে বেশি করোনা রোগী পাওয়া গেছে। সেখানে ১ জুন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪৪৫ জন। এই শহরটিকে বাংলাদেশে করোনাভাইরাস রোগের নতুন কেন্দ্রস্থল বলে বর্ণনা করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। চট্টগ্রামের পরেই রয়েছে নারায়ণগঞ্জ। এই জেলায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৫৩ জন।

রোগী শনাক্তের দিক থেকে এরপরেই রয়েছে গাজীপুর (১০৭২), কুমিল্লায় (৯৫৭), কক্সবাজারে (৭৯৮), মুন্সিগঞ্জ (৭৫৭), নোয়াখালী (৬৬৯), ময়মনসিংহ (৪৯১), রংপুর (৪৫৬) জন।

বাংলাদেশে প্রা’ণঘা’তী ভাইরাসটিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত আ’ক্রা’ন্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন আর মা’রা গেছেন ৭০৯ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম মৃ’ত্যু’র ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ’ক্রা’ন্ত ও মৃ’তে’র সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

ad

পাঠকের মতামত