324621

বাস ভাড়া বাড়ছে ৮০ শতাংশ 

ডেস্ক রিপোর্ট।। সীমিত আকারে গণপরিবহণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এতে যাত্রী সাধারণকে গুণতে হবে বাড়তি ভাড়া। বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউছুব আলী মোল্লা।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান যে ভাড়া তার সঙ্গে এ বাড়তি ভাড়া রি-শিডিউল করা হবে।’

এ বাড়তি ভাড়া কারা মানবে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘মানার জন্য তো আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, প্রশাসন, যাত্রী যারা আছে আমি মনে করি সকলকেই সমান দায়িত্ব নিতে হবে।’

বাড়তি ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ভাড়া তো পকেট থেকে বেশি যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য, নিজের সেফটির জন্য আপনি কম যাচ্ছেন। যেহেতু দুই জনের জায়গায় আপনি একজন যাচ্ছেন, ৫০ জনের জায়গায় ২৫ জন যাচ্ছেন তাইলে এই ভাড়াটা তো তাকে দিতেই হবে।’ আমাদের সময়।

ad

পাঠকের মতামত