চীনে ফের করোনা রোগী শনাক্ত
নিউজ ডেস্ক।। মহামারী শুরুর পর চীনে এই মাসে দুইবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্তের সংখ্যা শূন্যে নেমেছিল। তবে আবার নতুন করে আ’ক্রা’ন্ত রোগী পাওয়া গেছে।
এর আগে আগে ২২ মে পর গেল বৃহস্পতিবার পর্যন্ত নতুন কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে শুক্রবার (২৯ মে) আরও চারজনের করোনা শনাক্ত হওয়ার খবর জানায় চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটি জানায়, চারজন নতুন রোগীর প্রত্যেকেই দেশের বাইরে থেকে এসেছেন। নতুন করে কেউ মারা যাননি। মাত্র ৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং আরও ৪০১ জন আইসোলেশনে রয়েছেন। তাদের কারো কারো ভাইরাসের উপসর্গ থাকায় পর্যবেক্ষণে রয়েছেন, কেউ বা উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী চীনে শনিবার পর্যন্ত করোনায় ৪ হাজার ৬৩৪ জনের মৃ’ত্যু হয়েছে। দেশটির শিল্পাঞ্চল উহানে উৎপত্তি হওয়া ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৯৯ জন। উৎস: ওয়ার্ল্ডোমিটার






