324578

বিয়ের ২৭ দিনের মাথায় নদী থেকে ব্যাংক কর্মকর্তার লা’শ উদ্ধার

নিউজ ডেস্ক।। কুষ্টিয়ায় গড়াই নদী বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ এক ব্যাংক কর্মকর্তার লা’শ উ’দ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল ৮টায় গড়াই নদের ঘোড়াঘাট এলাকা থেকে রাফসান সনম (৩০) নামের ওই ব্যাংক কর্মকর্তার লা’শ উ’দ্ধার করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাফসান সনম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার রেজাউল হক খানের ছেলে। তিনি বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাবনার ঈশ্বরদী শাখায় ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন।

রাফসানের পরিবার জানায়, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। গত ২ মে তিনি বিয়ে করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার ঘোড়াঘাট এলাকায় গড়াই নদীতে রাফসান তার পাঁচ বন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম, ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদদের সঙ্গে গোসল করতে নামেন। গোসল করতে করতে তামিম ও রাফসান নদীর একটু গভীরে চলে গেলে হঠাৎ করে তারা তলিয়ে যান। এ সময় অন্য বন্ধুদের চিৎকারে নদীতে থাকা মাঝিরা তামিমকে টেনে তুললেও রাফসানকে খুঁজে পাওয়া যায়নি।

রাফসানের বন্ধু হাসিবুর বলেন, ‘নদীতে নামার পর বাকিরা একটু কম পানিতে ছিল। রাফসান আর আমি একসঙ্গেই ছিলাম; হঠাৎ করে আমাদের পায়ের নিচের বালু সরে যায়। সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যাই। এ সময় স্থানীয়রা আমাকে উ’দ্ধার করতে পারলেও রাফসানকে আর খুঁজে পাওয়া যায়নি।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী সাজ্জাদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাফসানের খোঁজে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। পরে রাতে খুলনা থেকে ডুবুরি দল এসেও উ’দ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু গভীর রাত পর্যন্তও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের ভাটিতে থাকা গড়াই খনন প্রকল্পের ড্রেজারের তলদেশ থেকে রাফসানকে উ’দ্ধার করা হয়।’

রাফসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আমাদের সময়।

ad

পাঠকের মতামত