324680

স্ত্রীর পর এবার মানবতার ফেরিওয়ালা’ সেই কাউন্সিলর খোরশেদ করোনায় আক্রা’ন্ত

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত মৃ’ত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রা’ন্ত হয়েছেন।

‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া এই কাউন্সিলর রবিবার বিকাল ৫টা ৩৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে করোনা আক্রা’ন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরা আগে ২৩ মে খোরশেদের স্ত্রী করোনা ভাইরাসে আক্রা’ন্ত হয়েছেন।

লাইভে এসে খোরশেদ বলেন, আলহামদুল্লিাহ আমি করোনায় আক্রা’ন্ত। আপনার সবাই দোয়া করবেন। আমি শারীরিকভাবে ঠিক আছি।

নগরবাসীকে তিনি জানান, তিনি করোনায় আক্রা’ন্ত হলেও লা’শ দাফ’ন ও সৎকার টেলি মেডিসিন সেবাসহ যে সকল মানবিক সহায়তা চালিয়ে গেছেন তা তার টিম অব্যাহত রাখবেন।

ad

পাঠকের মতামত