324574

কাতারে করোনায় আ’ক্রা’ন্ত বাবা, হতাশায় মেয়ের আ’ত্মহ’ত্যা!

নিউজ ডেস্ক।। চাঁদপুরের হাজীগঞ্জে কেরোসিন তেল ঢেলে গায়ে আ’গুন দিয়ে এক স্কুলছাত্রী আ’ত্মহ’ত্যার চেষ্টা করে। পরে আজ শুক্রবার দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মা’রা যায়।

নিহত ছাত্রী নাসরিন আকতার চাদনী উপজেলার সদর ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবা আনোয়ার হোসেন কাতার প্রবাসী। এক ভাই ও দুই বোনের মধ্যে চাদনী দ্বিতীয়।

নি’হত চাদনীর চাচা পুলিশের এসআই আরিফ বলেন, ‘চাদনী আজ দুপুরে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা গেছে। পরে শাহবাগ থানায় জিডি করেছি। লা’শ ‘ম’য়নাত’দন্তের জন্য ম’র্গে পরেণ করা হয়েছে।’

নি’হ’ত চাদনীর দাদি জানান, চাদনীর বাবা আনোয়ার হোসেন কাতারে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার দুটি কিডনী অচল। এ অবস্থায় বাড়িতে ফোনও করতে পারছে না। ৩-৪ দিন পর একবার কথা বলে। সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাদনী। বাবার কথা চিন্তা করেই হ’তাশাগ্র’স্ত থেকে আ’ত্মহ’ত্যা করেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘চাদনী নামের একটি মেয়ে গায়ে আগুন দিয়ে আ’ত্মহ’ত্যা করেছে বলে খবর পেয়েছি। বাবার বাড়িতেই এক ঘরে মেয়েটি গায়ে আ’গুন দিয়ে আ’ত্মহ’ত্যা করেছে বলে জেনেছি।‘

ad

পাঠকের মতামত