324460

বাংলাদেশেও করোনা রোগিদের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন নি’ষিদ্ধ হলো

নিউজ ডেস্ক।। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতমধ্যে এই ওষুধটি করোনা রোগিদের জন্য ব্যবহার বন্ধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটিকে বন্ধ বলে ঘোষনা দিয়েছে। তাই আমরাও কোভিড-১৯ সং’ক্রমিত রোগিদের ক্ষেত্রে এটি ব্যবহার নি’ষিদ্ধ করেছি।

ডা. নাসিমা সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ওষুধটিকে নি’ষিদ্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বলেও জানান তিনি।

কমিউনিক্যাবল ডিজিস কন্ট্রোল সিডিসি এর পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার পরই জাতীয় টেকনিকেল কমিটি এটিকে নি’ষিদ্ধ করে। তবে এই ওষুধটি আমার গু’রুত্বর রোগির জন্য ব্যবহার করিনি। সাধারণ রোগিদের জন্য ব্যবহার করেছি।

ডা. শাহনীলা বলেন, এই ওষুধটি ক্রিটিক্যাল রোগিদের জন্য আরো ক্ষ’তি ডেকে আনে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই বড় দেশগুলো এটি ব্যবহার থেকে সরে এসেছে। আমরাও তাই করলাম। হাসপাতালগুলোতে ইতমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত