324506

লাফিয়ে বাড়ছে করোনা রোগী, একদিনে সর্বোচ্চ শনাক্ত: মৃ’ত্যু ২৩ জনের

নিউজ ডেস্ক।। দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সং’ক্রমি’ত কোভিড-১৯ আ’ক্রা’ন্ত রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগীর শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন, মা’রা গেছে ২৩ জন এবং সুস্থ হয়েছে ৫৯০ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৯৮২ টি। পূর্বেরসহ নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন।’

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ২ হাজার ২৯ জন, মা’রা গেছে ১৫ জন। তার আগের দিন বুধবার করোনায় আ’ক্রা’ন্ত হয় ১ হাজার ৫৪১ জন, মৃ’ত্যু হয় ২২ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রম’ণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত