324511

গত ২৪ ঘন্টায় করোনায় মা’রা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ১০ জন

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু হয়েছে আরও ২৩ জনের। মা’রা যাওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ আর ৪ জন নারী।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ২ জন, সিলেটের ১ জন এবং বরিশালের ১ জন। এ নিয়ে প্রা’ণঘা’তী ভাইরাসটিতে আ’ক্রা’ন্ত হয়ে ৫৮২ জনের মৃ’ত্যু হলো।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাসের সং’ক্রম’ণ পাওয়া যায়। একদিনে এ যাবৎকালের এটাই সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে করোনা আ’ক্রা’ন্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯ হাজার ১৫জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম মৃ’ত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় ‘আ’ক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬শে মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

ad

পাঠকের মতামত