322772

ভ’য়ে কেউ আসছে না দেখে নিজেই ভ্যান চালিয়ে লা’শ থানায় নিলেন কনস্টেবল

নিউজ ডেস্ক।। এক পথচারীর মৃ’ত্যু’র পর করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত সন্দেহে কেউ এগিয়ে আসেনি। পরে সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য এগিয়ে আসেন। শুধু তাই নয়, তিনি নিজে ভ্যানগাড়ি চালিয়ে নি’হতে’র লা’শ থানায় নিয়ে যান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশের পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকায় ডিউটি করছিলাম, এমন সময় একজন বয়স্ক লোককে (৬০) রাস্তায় পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে যাই।

কাছে গিয়ে দেখতে পাই লোকটি রক্তাত্ব অবস্থায় পড়ে আছে। করোনায় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু হয়েছে সন্দেহে কেউ লা’শে’র পাশে আসেনি।পরে লোকটিকে থানার নিয়ে যাওয়ার জন্য আমরা গাড়ি খুঁজতে থাকি।

রাত বেশি হওয়ায় কোনো গাড়ি না পেয়ে একজন ভ্যানচালককে লা’শটি থানায় নেয়ার অনুরোধ করলে তিনি আমাদের তার গাড়িতে লা’শ না তুলতে হাতে-পায়ে ধরেন।পরে তার অ’নুরোধ উপেক্ষা করে আমরা লা’শ’টি তার গাড়িতে তুললে সে লা’শ’টি বহনে অস্বীকৃতি জানায়, পরে আমি নিজে তার ভ্যান গাড়িটি চালিয়ে লা’শ থানায় নিয়ে যাই।

তিনি আরও জানান, নি’হ’ত লোকটির পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরনে ছিল সাদা রঙের হাফ শার্ট ও লুঙ্গি এবং মাথায় ছিল সাদা রঙের টুপি।

গাছা থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন জানান, নি’হ’তের কোনো পরিচয় পাওয়া যায়নি। ম’রদেহ’ ম’য়নাতদ’ন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত