322741

ইউপি সদস্য তালিকা থেকে ১৫ দুস্থের নাম কেটে দিলেন

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের দরিদ্র বিধবাসহ ১৫ দুস্থের নাম কেটে দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ খান ১৫ বিত্তবানের নাম তালিকাভুক্ত করেছেন বলে অ’ভিযো’গ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এর প্রতিকার চেয়ে অ’ভিযো’গ করেন বঞ্চিত ১৫ জন দুস্থ। তারা তালিকায় তাদের নাম রাখার দাবি জানিয়েছেন।

জানা যায়, করোনা দু’র্যোগে ইউনিয়ন পর্যায়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (৩০ কেজি চাল ও ২ হাজার ৫০০ টাকা) প্রদানের জন্য দুস্থদের তালিকা প্রণয়নে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হয়। এতে মিরুখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ খানকে সভাপতি করা হয়। এ কমিটির সদস্য ৯ জন।

ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য তালিকা প্রণয়ন কমিটির সহ-সভাপতি এমিলি বেগম অ’ভিযো’গ করেন, ৯ সদেস্যর কমিটি প্রথমে ৭০ জন দুস্থের তালিকা চূড়ান্ত করে। পরে সভাপতি আব্দুল লতিফ বাড়িতে গিয়ে তালিকা করেন। ওই তালিকা থেকে দুই বিধবাসহ ১৫ জনের নাম কেটে নিজের লোকদের নাম সংযোজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। পরে বঞ্চিত দুস্থরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অ’ভিযো’গ করেন।

বড়শৌলা গ্রামের দরিদ্র সুমতি ম-ল ও সত্তোরোর্ধ্ব বিধবা সরলা হালদার অ’ভিযো’গ বলেন, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো তালিকায় কখনো আমাদের নাম ওঠেনি। শুধু প্রধানমন্ত্রীর সাহায্যের তালিকায় উঠেছিল। হেই নাম কেমনে মেম্বারে কাটল? আমাগো নাম ঠিক কইরা দ্যান।’

স্থানীয় বড়শৌলা গ্রামের কৃষক শাহ আলম বলেন, এই করোনা সং’কটে দুস্থ মানুষকে বঞ্চিত হওয়া দুঃখজনক। প্রধানন্ত্রীর সহায়তার তালিকা নিয়া যদি মেম্বার নয়ছয় করে তা দেখার জন্য তো প্রশাসন আছে। তারা নিশ্চয়ই বঞ্চিত ১৫ দুস্থকে তালিকায় অন্তর্ভুক্ত করবে।

এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল লতিফ খান বলেন, আমার গ্রামে দুস্থ মানুষ বেশি এবং বছরে একবার ফসল হয়। আমি ১০৫ জনের তালিকা করলেও শেষে নানা সং’কটে ইউনিয়ন পরিষদ থেকে আমাকে মাত্র ৭০ জনের নাম দিতে বলা হয়। ফলে ওই ১৫ দুস্থকে নতুন তালিকায় বাদ দিতে হয়েছে। এটা আমার ইচ্ছাকৃত নয়। আমার ওই ওয়র্ডে দুস্থ আরও বেশি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, তালিকা নিয়ে অ’নিয়মে’র অ’ভিযো’গ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত