প্রেমিকের সঙ্গে থাকতে নিজের ‘লা’শের ছবি’ স্বামীকে পাঠালেন গৃহবধূ!
নিউজ ডেস্ক।। স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে নিজের ‘লা’শের ছবি’ বানিয়ে সেটি স্বামীকে পাঠিয়েছেন মুক্তি নামের এক গৃহবধূ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মৃ’ত্যুর নাটক সাজিয়েছিলেন তিনি।
নিজের লা’শের বানিয়েও শেষ রক্ষা হয়নি মুক্তির। তথ্য-প্রযুক্তির সহায়তায় নাটোর জেলা পু’লিশ ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রেমিক আবিদসহ কথিত মৃ’ত গৃহবধূ মুক্তিকে উ’দ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর পু’লিশ সুপারের অফিস চত্বরে এক ব্রিফিংয়ে পু’লিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এ তথ্য জানান।
এসপি জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ও মেডিকেল কোম্পানির বিক্রয় প্রতিনিধি আকমল হোসেনের স্ত্রী মুক্তির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম হয় ময়মনসিংহের কেবল ব্যবসায়ী আবিদের। গত ১১ মে মুক্তি তার বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোন্দইল যেতে চান। এ জন্য আকমল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে লেগুনায় তুলে দেন। পরে প্রেমিক আবিদ তাকে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে মাইক্রোবাসে তুলে নেন। সেখান থেকেই ওই গৃহবধূ নিজেকে হ’ত্যা করাসহ তার সাজানো লা’শের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পাশাপাশি প্রেমিককে দিয়ে ওই ছবি ও হ’ত্যার ম্যাসেজ স্বামীর পরিবারের কাছে পাঠান।
এসপি লিটন কুমার সাহা জানান, ওই ঘটনায় ১১ মে বড়াইগ্রাম থানায় হ’ত্যা মা’মলা করেন আকমল হোসেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে নাটোর জেলা পু’লিশ ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রেমিক আবিদসহ কথিত মৃত গৃহবধূ মুক্তিকে উ’দ্ধার করে।
আজ দুপুরে উ’দ্ধার মুক্তি ও তার প্রেমিক আবিদকে আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে। উৎস: দৈনিক আমাদের সময়।






