321752

শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই করোনায় আ’ক্রান্ত

নিউজ ডেস্ক।। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন।

গতকাল রোববার রাতে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় সালেহীনের করোনাভাইরাস শনাক্ত হয়।

তার বড় বোনের স্বামী চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, কিছুদিন আগে সালেহীন ঢাকা গিয়েছিলেন।

সেখান থেকে ফেরার পর গেল শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

রোববার রাতে পাওয়া পরীক্ষার প্রতিবেদনে তার করোনাভাইরাস পজেটিভ এসেছে।

তবে সালেহীনের এখন জ্বর নেই জানিয়ে তার ভগ্নিপতি বলেন, তাকে মেয়র গলির নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তেমন উপসর্গ দেখা না দিলে বাসায় রেখে তাকে চিকিৎসা দেয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বিআইটিআইডিতে রোববার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।

এর মধ্যে ১৪ জন চট্টগ্রাম নগর ও জেলার বাসিন্দা । আ’ক্রান্তদের মধ্যে সালেহীনও রয়েছে। একই দিন সিভাসুর নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩৫ জনের।

ad

পাঠকের মতামত