সন্তান হয়ে পিতাকে দূরে ঠেলা, স্ত্রী হয়ে স্বামীকে দূরে ঠেলে দেয়া, এগুলো কিন্তু কখনোই কল্যাণকর নয়
নিউজ ডেস্ক।। করোনা সং’ক্রমণ রোধে একেবারে শুরু থেকে মাঠে কাজ করা আ’ইনশৃ’ঙ্খলা বাহিনীকে এবার ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ মে) গণভবন থেকে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আ’ইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী পু’লিশসহ সবাইকে। পু’লিশ বাহিনীর এরই মধ্যে কয়েকজন মৃ’ত্যুবরণ করেছে। তারা লা’শ দাফন করা থেকে শুরু করে, রোগী টানা পর্যন্ত; সবকিছুই তারা করে যাচ্ছে। এবং তাদের সঙ্গে আমাদের ছাত্রলীগের কর্মীদেরও আমরা দেখেছি যে, অনেক সময় হয়তো লা’শ দাফন করার কেই নেই, সেখানে তারা লাশ দাফন করে দিচ্ছে।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক প্রদান করে সহায়তায় এগিয়ে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ, ব্যক্তি ও বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ। সরকারের সহায়তার ক্ষমতা আরও শক্তিশালী করতে, সমাজের ৫৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই চেক তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
তেজগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এ সময় ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কল্যাণ তহবিলে সহায়তার জন্য উপস্থিত সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
এ সময় প্রধানমন্ত্রী সবাইকে মানবিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষ মাঝে মাঝে এতো বেশি ভীত হয়ে যায় যে, অমানবিক আচরণও করে। কারণ একজন পরিবারের সদস্য যখন অসুস্থ হয়ে পড়ে, তার কী অসুখ হলো না জেনেই, তাকে দূর দূর ছেই ছেই করা বা তাকে দূরে ঠেলে দেয়া; এগুলো কিন্তু ঠিক না। সন্তান হয়ে পিতাকে দূরে ঠেলা, স্ত্রী হয়ে স্বামীকে দূরে ঠেলে দেয়া, এগুলো কিন্তু কখনোই কল্যাণকর নয়।






