321609

স্বাস্থ্যসেবা কর্মীদের বেতন বাড়ালো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক।। প্রা’ণের ঝুঁ’কি নিয়ে করোনা ভাইরাস সং’ক্রমণের মুহুর্তে স্বাস্থ্যসেবা কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলো কানাডার সরকার। কানাডার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কর্মী ইউনিয়ন সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে। সিবিসি, ফক্স নিউজ

এই খাতে ১৬ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকার সব প্রদেশ, অঞ্চলের প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে, যাতে আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মাসে ১৮০০ মার্কিন ডলারেরও কম পাওয়া জরুরি পরিসেবা কর্মীদের বেতন বাড়ানো যায়।

বেতন বৃদ্ধির ঘোষণায় ট্রুডো বলেছেন, আপনারা নিজেদের জীবন ঝুঁ’কির মুখে ঠেলে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন, কিন্তু ন্যূনতম বেতন পাচ্ছেন, আপনাদের বেতন বৃদ্ধি প্রাপ্য। আপনারা এটা দাবি করতেই পারেন।’ ট্রুডো বলেছেন, বেতন বৃদ্ধি করে যেমন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে তেমনি কানাডার স্বাস্থ্য খাতের ও উন্নতি হবে। এই অতি মহামারীর সময়ে সমাজটাকে সচল রাখায় তাঁরা বিরাট গুরুত্বপূর্ণ।

দেশটিতে করোনা সং’ক্রমণ অব্যাহত। শুক্রবার পর্যন্ত মোট সং’ক্রমণ হয়েছে ৬৬ হাজার ৪২৫টি, মা’রা গিয়েছেন ৪ হাজার ৫৬৯ জন। সবচেয়ে বেশি আ’ক্রান্ত, মৃ’ত্যুর খবর পাওয়া গিয়েছে কুইবেক, অন্টারিও থেকে। কানাডায় সবচেয়ে জনবহুল এই দুটি প্রদেশ। ১ লাখের বেশি করোনাভাইরাস টেস্ট হয়েছে, সুস্থ হয়েছেন ৩০ হাজারের বেশি লোক।

ad

পাঠকের মতামত