321498

ঢাকায় যে এলাকায় সবচেয়ে বেশি করোনা রোগী

নিউজ ডেস্ক।। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সং’ক্রম’ণে নাকাল রাজধানী। সারা দেশের বিভিন্ন অঞ্চলের চেয়ে এ রোগে আ’ক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায়। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্যে জানা গেছে, রাজধানীজুড়ে করোনায় আ’ক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৩ জন।

পুরো ঢাকায় কেবল রাজারবাগ এলাকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগে আ’ক্রান্ত হয়েছে বলেও জানায় আইইডিসিআর। সেখানে মোট ২০০ জন এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর’র ওয়েবসাইটে প্রতিদিনই করোনা রোগে আ’ক্রান্তদের একটি তালিকা দেওয়া হয়। তলিকায় শুধু রাজধানীতেই আ’ক্রান্তের পরিমান ৫৮. ১০ শতাংশ। আশেপাশের অঞ্চল মিলিয়ে আরও ২৩. ২১ শতাংশ আ’ক্রান্ত হয়েছে পুরো বিভাগে।

রাজারবাগের পর করোনাভাইরাসে বেশি আ’ক্রান্ত হয়েছে যাত্রাবাড়ি এলাকা। সেখানে ১৮২ জন আ’ক্রান্ত হয়েছে। এর পর কাকরাইলে ১৭৩ জন, মহাখালীকে ১৫৯, মুগদায় ১৫৬, মোহাম্মদপুরে ১৩২, লালবাগে ১০৬, তেজগাঁওয়ে ১০১ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন।

রাজধানী বাদে ঢাকার অন্যান্য অঞ্চলে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। চট্টগ্রামে ৬৬৯, ময়মনসিংহে ৪১৪, রংপুরে ৩০৩, খুলনায় ২১৭, সিলেটে ১৬৫, রাজশাহীতে ১৫৫, বরিশালে ১৩৭ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন। সারাদেশে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

ad

পাঠকের মতামত