নতুন করে দেশে রেকর্ড ৮৮৭ আ’ক্রান্ত, মৃ’ত্যু ১৪
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৮৮৭ জন আ’ক্রান্ত এবং ১৪ জন মা’রা গেছেন। শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, দেশের ৩৬ টি ল্যাবে ৫,৭৩৮টি নমুনা পরীক্ষা করে রেকর্ড ৮৮৭ জনকে কভিড-১৯ এ আ’ক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তাতে মোট আ’ক্রান্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।
বুলেটিনে করোনাভাইরাস সং’ক্রমণের ঝুঁ’কি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃ’ত্যু নিয়ে মোট মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জন। নতুন ৮৮৭ জন আ’ক্রান্ত হওয়ায় মোট আ’ক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৪ হাজার। চব্বিশ ঘণ্টায় নতুন ২৩৬ জন নিয়ে মোট আরোগ্য লাভ করেছেন ২,৬৫০ জন।
দেশে করোনাভাইরাসে সং’ক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়।






