321672

করোনায় সাবেক প্রতিমন্ত্রীর মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে বিএনপি জোট সরকারের আমলের সাবেক অর্থ ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার মৃ’ত্যুবরণ করেছেন।

রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মা’রা যান। আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার একথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে আনোয়ারুল কবির মৃ’ত্যুবরণ করেছেন। তিনি কোভিড-১৯ এ আ’ক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। হাবিবুল্লাহ তালুকদার সবার কাছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন।

পরে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আনোয়ারুল কবীর তালুকদার বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।

সম্প্রতি তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

ad

পাঠকের মতামত