মাস্ক পরা নিয়ে এবার যে বিতর্কিত মন্তব্য করলেন ট্রাম্প!
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত ২৮ এপ্রিল মায়ো ক্লিনিক পরিদর্শনে যান। মাস্ক-গ্লাভসসহ কোনো ধরনের সুরক্ষা উপকরণ ব্যবহার না করেই করোনাভাইরাস মহামারীর এ সময়ে ক্লিনিকের মতো স্থান পরিদর্শন করেন। স্বাস্থ্যসেবাকর্মীদের চোখের সামনে দেখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন পেন্স।
কিন্তু এটি শুধু পেন্স করেননি, এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকও একই কাজ করেন। ট্রাম্প সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই ক্ষ্যান্ত থাকেননি। আমেরিকানদেরও এমন আচরণের আহ্বান জানিয়েছিলেন।
ট্রাম্প গত ৫ মে এন-৯৫ মাস্কের কারখানা পরিদর্শনে গিয়েছিলেন। তখন একটি সেফটি গ্লাস ছাড়া তার কোনো সুরক্ষা উপকরণ ব্যবহার করেননি ট্রাম্প।
সুরক্ষা উপকরণ ব্যবহারে অনীহা নিয়ে নিউরোলিডারশিপ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী পিটার গ্লিক বলেন, এখানে পুরুষতন্ত্রের মূলনীতি কাজ করে । অর্থাৎ কোনো দুর্বলতা দেখানো যাবে না। সংক্ষেপে বলতে গেলে, মাস্ক পরা পুরুষত্ব’হীনতার শামিল।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ দুনিয়ার সকল বিশেষজ্ঞরা মানুষকে মাস্কসহ সুরক্ষাসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু ট্রাম্প ও পেন্সের এমন আচারণ তাদের গুরুত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
পিটার গ্লিক বলেন, আমরা গবেষণায় দেখেছি, অনিশ্চয়তা স্বীকার করা বা অন্য কারো মতামতের ওপর নির্ভর করা দুর্বলতা মনে করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শের প্রতি ট্রাম্পের বিরোধিতা একটি বিশেষ মনোভাব থেকে আসে যে ‘আমি একাই এটা ঠিক করতে পারি’।
তিনি বলেন, ট্রাম্পের মতো নেতাদের জন্য প্রতিটি পরিস্থিতি একটি ব্যক্তিগত পুরুষত্ব প্রতিযোগিতা, যা তিনি ‘জিতেন’ এবং অন্যদের অবশ্যই ‘হেরে যেতে হবে’। অতীত ভুল স্বীকার করা বা সমালোচনা গ্রহণ করা তাদের কাছে অসহনীয়। উৎস: সময়নিউজ।






