মৃ’ত্যু’র ৩০ মিনিট আগে করোনা নিয়ে ভ’য়ঙ্ক’র বার্তা চিকিৎসকের
নিউজ ডেস্ক।। মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রা’ণঘা’তী করোনাভাইরাসের তাণ্ডব দেখছে গোটা বিশ্ব। সেই তাণ্ডবের মাঝে করোনায় আ’ক্রান্ত’দের সেবা দিতে গিয়ে একের পর এক মৃ’ত্যুবরণ করছেন চিকিৎসকরা। গত মঙ্গলবার চিকিৎসকদের মৃ’ত্যুর মিছিলে যুক্ত হয়েছেন পাকিস্তানের উসামা রিয়াজ।
দেশে আসা বিদেশফেরত করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মা’রা যান তিনি। তবে মৃ’ত্যুর আগে বিশ্ববাসীকে ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছিলেন চিকিৎসক উসামা রিয়াজ।
উসামা রিয়াজ লাহোরের একটি নার্সিং হোমের চিকিৎসক। ইরান ও ইরাক থেকে ফিরে আসা করোনা আ’ক্রান্ত’দের চিকিৎসা দিচ্ছিলেন তিনি। মৃ’ত্যুর ঠিক ৩০ মিনিট আগে হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে একটি ভিডিও করেন করোনাভাইরাসে আ’ক্রান্ত চিকিৎসক রিয়াজ।
ওই ভিডিওতে তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভ’য়ংকর। সাবধানে থাকুন। সচেতন থাকুন।
এ ভাইরাসের সঙ্গে লড়তে হবে। দেশকে বাঁ’চাতে, বিশ্বকে বাঁ’চাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে…।’
এদিকে বুধবার সাড়ে ৪ টায় ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে ১৯৭টি দেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে ১৯ হাজার ৬০১ মানুষ মৃ’ত্যু’বরণ করেছেন।
সর্বমোট ভাইরাসটিতে সং’ক্রমিত হয়েছেন চার লাখ ৩৪ হাজার ৫১১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ১১ হাজার ৬২০ জন। উৎস: সময়টিভি।






