321393

প্রধানমন্ত্রীর নথি জা’লিয়াতি: ছাত্রলীগ সহসভাপতি মুমিন স্থায়ী বহিষ্কার

নিউজ ডেস্ক।। গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম মুমিনকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেয়ার অ’ভিযোগের মা’মলায় মুমিনকে গ্রে’ফতার করে পু’লিশ।

শুক্রবার থেকে তেজগাঁও থানায় দা’য়ের করা মা’মলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে রয়েছে তরিকুল ইসলাম মুমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে ৫ মে তরিকুল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা ও ফরহাদ নামে তিনজনকে আ’সামি করে মা’মলা দা’য়ের করেন। এই মা’মলায় তরিকুলকে ভোলা থেকে গ্রে’ফতার করা হয়। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত