321372

কোরআনে হাফেজকে পি’টিয়ে হ’ত্যা করলো কিশোর গ্যাং’য়ের সদস্যরা

নিউজ ডেস্ক।। নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং’য়ের সদস্যরা প্রকাশ্যে পি’টিয়ে এক কোরআনে হাফেজকে হ’ত্যা করেছে।

এ ঘটনায় মো. ওমর (১৮) নামে আরও একজন গু’রুত্বর আ’হত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অ’ভিযান চালিয়ে কিশোর ‘গ্যাংয়ের ৬ সদস্যকে আ’টক করেছে পু’লিশ।

শুক্রবার (০৮ মে) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে গু’রুত্বর আ’হত অবস্থায় উদ্ধা’র করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত দশটার দিকে তার মৃ’ত্যু হয়।

নি’হতের নাম শেখ জাহেদ (১৮)। সে ওই ওয়ার্ডের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। নি’হত জাহেদ একজন কোরআনে হাফেজ এবং ইলেট্রিক মিস্ত্রী ছিল।

নি’হতের মামা রেজাউল হক সোহাগ জানান, পূর্ব শ’ক্রতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপুসহ ১৫ থেকে ২০ জন প্রকাশ্যে পি’টিয়ে জাহেদকে হ’ত্যা করে। এ ছাড়াও আগে থেকে হা’মলাকারী এলাকায় বিভিন্ন অপ’রাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ’ত্যাকা’ণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হ’ত্যা’কারীদের গ্রে’ফতা’রে পু’লি’শের অভি’যান অব্যহত রয়েছে। নিহতের ম’রদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে পু’লি’শ এ ঘটনায় আ’ইনা’নুগ ব্যবস্থা গ্রহণ করবে। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত