যুক্তরাজ্যে মৃ’ত্যুঝুঁ’কিতে এগিয়ে বাংলাদেশিরা
প্রবাস ডেস্ক।। করোনায় যুক্তরাজ্যের শ্বেতাঙ্গদের চেয়ে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের মৃ’ত্যুর ঝুঁ’কি বেশি। শ্বেতাঙ্গদের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যায় মৃ’ত্যু হতে পারে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের। বৃহস্পতিবার (০৭ মে) ব্রিটিশ পরিসংখ্যান কার্যালয় এক প্রতিবেদনে এই আ’শঙ্কার কথা জানিয়েছে। এই গবেষণায় বৈষম্যকে সমন্বয় করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পরিসংখ্যান কার্যালয় জানায়, আর্থ-সামাজিক ফ্যাক্টর সমন্বয় করার পরও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঝুঁ’কির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক (ওএনএস) বলছে, শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় অন্য জাতিগোষ্ঠীর মানুষের করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু’র ঝুঁ’কি উল্লেখযোগ্য মাত্রায় বেশি। শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশ্র জাতিগোষ্ঠীর মানুষদের মৃ’ত্যু’র ঝুঁ’কি বেশি।
করোনাভাইরাস নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন যে, এখনও অনেক কিছু অজ্ঞাত রয়েছে। এক্ষেত্রে বয়স, লিঙ্গ ও জাতিগোষ্ঠীভিত্তিক মৃ’ত্যু হারের কথা উল্লেখ করছেন তারা। জিনগতভাবে হয়ত অনেক ক্লু রয়েছে যাতে করে রোগটির ওষুধ বা টিকার উদ্ভাবনের পথ উন্মুক্ত হতে পারে।
বৈষম্য, শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতের ফ্যাক্টর সমন্বয় ছাড়া শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষের করোনায় মৃ’ত্যু’র ঝুঁ’কি ৪ দশমিক ২ গুণ বেশি। শ্বেতাঙ্গ নারীদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারীদের মৃ’ত্যু ঝুঁ’কি ৪ দশমিক ৩ গুণ বেশি।
সমন্বিত মডেল অনুসারে, শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষ ও নারীর করোনায় মৃ’ত্যু ঝুঁ’কি ১ দশমিক ৯ গুণ বেশি। এই মডেল অনুসারে, বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের শ্বেতাঙ্গদের তুলনায় মৃ’ত্যু’র ঝুঁ’কি ১ দশমিক ৮ গুণ বেশি। চীনা ও মিশ্র জাতিগোষ্ঠীর মানুষেরও শ্বেতাঙ্গদের চেয়ে সমান মাত্রায় ঝুঁ’কি রয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানেও দেখা গেছে, দেশটিতে আফ্রিকান আমেরিকানদের করোনায় মৃ’ত্যু হচ্ছে বেশি।









