321244

করোনা রোগী কখন ছাড়া পান, জানাল স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী হাসপাতালে ভর্তি হলে ঠিক কখন তাকে সুস্থ হিসেবে বিবেচনা করে ছাড়পত্র দেওয়া হয় তা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বুলেটিনে এ কথা জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের কারিগরি কমিটি হাসপাতাল থেকে রোগী ছাড়পত্রের যে সুপারিশগুলো করেছেন এবং যে নির্ণায়কগুলো নির্দিষ্ট করেছেন। এই নির্ণায়কগুলো যথাযথ যথাযথ পালিত হলেই একটি রোগী হাসপাতাল ছাড় পাবে। সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাব।’

তিনি বলেন, ‘এগুলো হলো—জ্বর কমানোর ওষুধ যেমন প্যারাসিটামল সেবন ব্যতিরেকে জ্বর সেরে গেলে। শ্বাসযন্ত্রের সং’ক্রম’ণ বা সমস্যা জনিত উপসর্গ যেমন শুষ্ক কাশি, কফ, নিঃশ্বাসের দু’র্বলতা ইত্যাদি লক্ষণসমূহের লক্ষণীয় উন্নতি হলে। ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি আরটি পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, উল্লেখ্য শুধুমাত্র ফ্রেঞ্জিয়াল সোয়াবের ক্ষেত্রে। যদি দুটি আরটি পিসিআর পরীক্ষা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীর এক ও দুই নির্ণায়ক দুটি পরবর্তী ৭২ ঘণ্টা যাবত অব্যাহত থাকে তবে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্রের অনুমতি দেওয়া যাবে।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যেকোনো জায়গায় আইসোলেশনের নিয়ম মেনে চলতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী ১৪ দিন সেখানেই অবস্থান করতে হবে। পরবর্তী সম্ভব হলে বাসায় থাকা অবস্থায় অথবা মনোনীত বা নির্দেশিত জায়গায় উপস্থিত হয়ে রোগীর আরটি পিসিআর পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা দেওয়া যেতে পারে।’

দেশের সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিত তুলে ধরে তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৭০৭টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৯৪১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়েছে ১৯১ জন। মোট সুস্থ হয়েছে ২ হাজার ১০১ জন। এ ছাড়া মৃ’ত্যু হয়েছে ৭ জনের। মোট মৃ’ত্যু হয়েছে ২০৬ জনের।’

ad

পাঠকের মতামত