হুড়োহুড়ি করে আজও নদী পার হচ্ছে মানুষ
নিউজ ডেস্ক।। করোনা ভাইরাসের ঝুঁ’কি উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব না মেনে দক্ষিণ-পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে আজও নদী পার হচ্ছেন শত শত যাত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায়।
গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন। এ সময় ঢাকা থেকেও বহু যাত্রীকে আসতে দেখা গেছে। তবে চোখে পড়েনি আ’ইন’শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটে কর্মরত ৫ কর্মচারী ও তাদের মেসের রাধুনীসহ ৬ জন করোনায় আ’ক্রা’ন্ত হওয়ায় ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আ’ত’ঙ্ক বিরাজ করছে। উৎস: জাগোনিউজ২৪






