321215

ভারতে করোনায় আ’ক্রা’ন্ত ছাড়াল ৫৫ হাজার

ডেস্ক রিপোর্ট।। ভারতে মহামারি নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্তে সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ ভাইরাসে মা’রা গেছেন ১৮০০ জনেরও বেশি মানুষ।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর লাইভ আপডেট থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১০৪ জনে। এর মধ্যে মা’রা গেছেন এক হাজার ৮৩৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৫৬৫ জন।

গত চার মাস আগে দেশটির কেরালা রাজ্যে প্রথম আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছিল। রাজ্যটিতে করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। সেখানে মাত্র ৮ জন লোক মা’রা গেছেন। বর্তমানে অধিকাংশ রোগী মহারাষ্ট্রের বাসিন্দা।

গত কয়েকদিনে ভারতে ১০ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। যার অধিকাংশই মুম্বাই শহরের বাসিন্দা, সেখানে করোনা আ’ক্রা’ন্ত ছাড়িয়ে গেছে ১০ হাজার। রাজ্যটিতে এর মধ্যে মা’রা গেছেন ৬৫০ বেশি মানুষ।

দেশটিতে আ’ক্রা’ন্তের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট, রাজ্যটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা ৭ হাজার বেশি, সেখানে মা’রা গেছেন ৪২৫ জন ব্যক্তি। তারপরেই রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আ’ক্রা’ন্ত ৫ হাজার জন। দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু। যেখানে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ৪ হাজার।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। জানুয়ারিতে ভারতে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। ৩০ জানুয়ারি কেরালায় প্রথম করোনা আ’ক্রা’ন্ত ব্যক্তি ছিলেন উহান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

ad

পাঠকের মতামত