321070

৫ টাকা নিয়ে সং’ঘ’র্ষ : ২০ ঘরে লুটপাট, আ’হত ১৫

নিউজ ডেস্ক।। কুমিল্লার দেবিদ্বারে একটি দোকানে পাঁচ টাকা বাকি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সং’ঘর্ষে ২০টি ঘর ভা’ঙচুর, লু’টপাট ও হা’ম’লার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫জন আ’হ’ত হয়েছে।

আ’হত’দের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ারসহ একদল পু’লি’শ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর বুধবার দুপুরে দেবিদ্বার থানায় মো. সোহেল হাসান নামে এক ভুক্তভোগী ২৮ জনের নাম উল্লেখ করে একটি মা’ম’লা দা’য়ের করেন। মা’মলার আ’সামি করা হয়েছে- কামরুজ্জান ভূইয়া, সোহেল রানা, মো. সুমন, আরিফ, রিপন, আ. কাদির, শাহ আলম, আবদুর রশিদ, শিশু মিয়া, কামরুল, নাজমুল, জয়দল হোসেন,ফারুক, লিটন, রফিক, রাসেল, সৌরভ, মোর্শেদ, হান্নান, বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম, সাইদুল, মিন্টু মিয়া,জুয়েল, মজুম ভূইয়া, জহির, শাহীন, হিরণ মিয়াসহ আরও অজ্ঞাত ১০০/১৫০ জনকে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

মা’মলা’র বিবরণে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোষঘর মেড্ডা মার্কেটে খোরশেদ মিয়ার সাথে পাঁচ টাকা বাকি দেওয়া না দেওয়াকে কেন্দ্র সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। দোকানের সামনে থাকা তৃতীয় আরেকটি পক্ষসহ কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মা’রধ’র করা হয়।

এটি কেন্দ্র করে পরে রাত সাড়ে ১১টায় ৪০/৫০জন বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে বাড়িঘর ভা’ঙচু’র, লু’টপা’ট, মা’রধ’র করে। এসময় পুরো এলাকায় আ’ত’ঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরদিন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আবারও সং’ঘ’র্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সং’ঘর্ষে উল্লেখিত আসামিরাসহ অনেকেই বাঁশ, লাঠি, রড, রামদাসহ বিভিন্ন দেশিয় অ’স্ত্রস’ন্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তত ২০টি বসতঘর ভা’ঙচুর’সহ ঘরের টিভি, ফ্রি, হাড়িপাতিলসহ মূল্যবান আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণলংকারসহ লুটপাট করে নিয়ে যায় বলেও অ’ভিযো’গ করা হয়। হা’মলা’য় ২০টি পরিবারসহ পুরো এলাকা র’ণক্ষে’ত্রে পরিণত হয়।

মা’মলা’র বাদী মো. সোহেল হাসান জানান, এ হা’মলা’য় ২০টি বসতঘর ভা’ঙচু’র লু’টপাট চালায় হা’মলাকা’রীরা। বাধা দিতে আসলে তারা নারী-পুরুষসহ প্রায় ১৫/১৬জনকে মা’রধর করে। তাদের হাত থেকে গোয়ালঘরের পশুরাও রেহাই পায়নি। অতর্কিত এ হামলায় প্রায় ২১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ১৮/২০ বসতঘর ভা’ঙচু’র করা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, ‘ঘটনার পরপর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২০টি বসতঘর ও ঘরের আসবাবপত্র ভা’ঙচু’র করা হয়েছে। সোহেল হাসান নামে এক ভুক্তভোগী থানায় একটি লিখিত অ’ভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অ’ভিযুক্ত’দের বি’রু’দ্ধে আ’ইনী ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

 

ad

পাঠকের মতামত