৪ দিনেই রাশিয়ায় ৪০ হাজার করোনা রোগী!
ডেস্ক রিপোর্ট।। ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পর এবার করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ভয়াল রূপ দেখছে রাশিয়া। দেশটিতে টানা চতুর্থ দিনের মতো একদিনে ১০ হাজারের বেশি সং’ক্রমি’ত রোগী শ’নাক্ত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার বুধবার এক বিবৃতিতে রোগী শনাক্তের এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ায় এ পর্যন্ত মোট সং’ক্রমিত রোগী শনাক্ত হয়েছে, এক লাখ ৬৫ হাজার ৯২৯ জনে। তবে মৃ’ত্যুর সংখ্যা তুলনামূলক কম। এ সংখ্যা এক হাজার ৫৩৭ জনে।






