জ্বর-পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পরই মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার এক ঘণ্টার মাথায় এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে।
বুধবার রাতে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃ’ত্যু হয়।
মা’রা যাওয়া ৫১ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর গ্রামে।
হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে তিনি করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
করোনা ওয়ার্ড সূত্র জানিয়েছে, জ্বর ও পেটে ব্যাথা নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। এর এক ঘণ্টার মাথায় রাত ১০টার দিকে মৃ’ত্যু হয় তার।






