320862

৭০০ কর্মহীন পরিবারকে ত্রাণ দিল সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস মোকাবিলায় ঢাকার মিরপুরস্থ ভাষানটেক এলাকা ও বেনারসী পল্লী বস্তির ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ।

সেনা সদস্যরা ভাষানটেক ও মিরপুর বেনারশী পল্লী এলাকায় পৌঁছে এসব স্থানে বসবাসরত পরিবারের সদস্যদের ঘরে থাকতে অনুরোধ জানান।

পরবর্তীতে ত্রাণ সামগ্রীসমূহ অসহায় ও দুস্থদের পরিবারের মাঝে সেনা সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দেন ।

মিরপুরের ভাষানটেক এলাকায় চারটি বস্তিতে প্রায় পাঁচ থেকে সাত হাজার গরীব পরিবার বসবাস করে । এসব পরিবারের মাঝে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের পর্যাক্রমে ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে আরো একটি বস্তিতে ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (০৩-০৫-২০২০) তারিখে ভাষানটেকের একটি বস্তিতে প্রথমবার ত্রাণ বিতরণ করা হয়। সূত্র: আইএসপিআর

ad

পাঠকের মতামত